ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 January, 2025, 12:33 PM

ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। ঢাকা মেইলকে তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেফতার করে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে আবার অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেফতারের কথা জানাল পুলিশ।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।

মহিউদ্দিন ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মহিউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।

২০১৪ সালের সেপ্টেম্বরে তার সমর্থকরা তার উত্তরসূরি হাজী মোহাম্মদ সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status