|
দুর্গাপূজা নির্বিঘ্নে করতে তৎপর চাঁদপুরের: এমপি
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() দুর্গাপূজা নির্বিঘ্নে করতে তৎপর চাঁদপুরের: এমপি ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় স্ত্রী সন্তানকে নিয়ে চাঁদপুর পুরান বাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি আগত দর্শনার্থী ও আয়োজক কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও কর্তব্যরত নেতাকর্মীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাপশন- সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজারে সফরে বারে মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুরের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
