|
খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জের গ্রাম ভিত্তিক ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু প্রশিক্ষণের উদ্দেশ্য এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুষ্ঠানাদি যেমন নির্বাচন দুর্গাপূজা ইত্যাদি নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া ও তরুণদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায় তা এই প্রশিক্ষনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং সামাজিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত হওয়ার জন্য ১৮ -২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী মহোদয় খুলনা রেঞ্জের সকল জেলা কমান্ড্যান্টদের প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করেছন। এই প্রশিক্ষণে ৮ জন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অতিথি বক্তা ও প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করছেন। রোববার (১৯ জানুয়ারি) হতে ৩০ জানুয়ারি পর্যন্ত ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় । |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
