ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এর ৮৯ তম জন্মবার্ষিকী পালন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 19 January, 2025, 8:45 PM

কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এর ৮৯ তম জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এর ৮৯ তম জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনেআজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ৮৯ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। এ উপলক্ষে সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে দেশ বির্নিমানে সকল নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।
পরে জিয়াউর রহমানের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহবায়ক মাওলানা ফজলুল হক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status