ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
বরিশাল লঞ্চঘাটসহ নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা
মোঃ রানা সন্যামত
প্রকাশ: Sunday, 19 January, 2025, 6:04 PM

বরিশাল লঞ্চঘাটসহ নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা

বরিশাল লঞ্চঘাটসহ নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা

বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌপথে কোনো অরাজকতা চলবে না বলে হুশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হিজলা লঞ্চঘাটে বিআইডব্লিউ টিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারে মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএর নব নির্মিত ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনের সময় তিনি হুশিয়ারি দেন।

তিনি বলেন, উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও আধুনিকায়ন করা হবে। নৌপথে যাত্রীদের চলাচল করতে কোনো অসুবিধায় যেন না পড়তে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status