ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 January, 2025, 6:02 PM

১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবী

১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবী

১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবীতে গতকাল রোববার ভাণ্ডারিয়ায় বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্যজোট শোভা যাত্রা,
মানববন্ধন ও সমাবেশ করেছে।

সকালে উপজেলা পরিষদ এর সম্মূখ সড়কে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ( স্কুল, কলেজ মাদ্রাসা ) এর ব্যানারে একটি শোভা যাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. মনির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন পলাশ, সহ-সভাপতি জাকির হোসেন, মো. রিয়াজ মাহমুদ মিঠু, মো. বাদল হোসেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান রাজা, প্রধান শিক্ষক মো. মোস্তফা বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুর হোসেন প্রমূখ। বক্তরা বলেন, শহদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারী শিক্ষা ব্যবস্থায় অনেক অবদান তাই তার জন্মদিনে ১৯ জানুয়ারি এ দিবসকে জাতীয় শিক্ষক দিবস ঘোষানার দাবী করছি। পরে শিক্ষক নেতৃবন্দ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে প্রধান উপদেষ্টার বরাবরে বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status