ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন করা বিএনপি নেতা র‍্যাবের হাতে আটক
শাকিল আহম্মেদ,সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 19 January, 2025, 6:00 PM

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন করা বিএনপি নেতা র‍্যাবের হাতে আটক

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন নির্যাতন করা বিএনপি নেতা র‍্যাবের হাতে আটক

স্কুলছাত্রকে যৌন নির্যাতন মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status