ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2025, 1:12 PM

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আর নেই

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী আর নেই

আজ ১৫ জানুয়ারি, সকাল আটটায় মারা গেছেন ডা. শুভাগত চৌধুরী। শুধু চিকিৎসক নন, লেখক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। তিনি গণমাধ্যমে নিয়মিত লিখতেন। ৫০টির বেশি বই লিখেছেন।

অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসেসের (এএনডিএসএস) উপদেষ্টা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এই সংস্থার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

ডা. শুভাগত চৌধুরীর জন্ম সিলেটে, ১৯৪৭ সালে। দেশে-বিদেশে পড়ালেখা করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে। গবেষণা, প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, পশ্চিম আফ্রিকাসহ নানা দেশে ঘুরেছেন তিনি। প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি ছিল তাঁর গবেষণার বিষয়। নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য তিনি। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে দেশি-বিদেশি জার্নালে তাঁর ৫০টির বেশি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য শেরেবাংলা জাতীয় পুরস্কারও পেয়েছেন। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status