ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাণীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:57 PM

রাণীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জণগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া পশ্চিম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 কালীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ্ জামাল (ফায়ারিং) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মোমিনুল ইসলাম,সদস্য সচিব এটিএম ফিরোজ হোসেন দুদু,সদস্য জিয়াউর রহমান জিয়া,রাণীনগর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন খাঁন, সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউত রহমান উজ্জল,নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক, সম্পাদক ছোলাইমান আলী,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি।এছাড়া বিএনপি,যুবদল,শ্রমীকদল,মহিলাদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status