ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরোজপুরে শীতার্তদের মাঝে বিএনপির শীত বস্ত্র বিতরণ
জালিস মাহমুদ , পি‌রোজপুর
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:53 PM

পিরোজপুরে শীতার্তদের মাঝে বিএনপির শীত বস্ত্র বিতরণ

পিরোজপুরে শীতার্তদের মাঝে বিএনপির শীত বস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে  পিরোজপুর জেলা বিএনপি।  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু শনিবার দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত বিতরণ করেন। এ সময় এক হাজার অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.নাদিম শেখ।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকত পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status