ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যা দুর্গতদের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 4 January, 2025, 7:55 PM

ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যা দুর্গতদের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যা দুর্গতদের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইগাতীতে অক্টোবর মাসে ভয়াবহ বন্যা হওয়ার সাথে সাথে প্রথম সপ্তাহে শেরপুরের সকল উপজেলায় বিভিন্ন স্থানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার বাজেটে ৩ হাজার পরিবারের মাঝে ত্রান সরবরাহ করা হয়।

এবং বন্যা পরবর্তী পূনর্বাসনের জন্য ১৯৯ টি পরিবারকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা করে অর্থ প্রদান করেন। মোট ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা  প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত  ১৩৭ টি পরিবার কে একটি করে সেমিপাকা বসতঘর করে দেয়া হচ্ছে। 
যার প্রতিটির নির্মান ব্যায় প্রায় ০৩ লক্ষ টাকা। 

ঝিনাইগাতি উপজেলায় ৯৪ টি নালিতাবাড়ি ৪০ টি,  শ্রীবরদি ০১ টি  শেরপুর সদরে ০২ টি ঘর প্রদান করা হবে। 

ঝিনাইগাতি আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বন্যা কবলিত মানুষের মাঝে ১ টি করে সেমি পাকা ঘর নির্মাণ কাজের শুভ  উদ্বোধনে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা বিভাগের এক্সিকিউটিভ শেরপুর জেলার মো: জোবায়ের ইবনে কামাল, রক্তসৈনিক বাংলাদেশ এর শেরপুর জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,
কনস্ট্রাকশন কোম্পানি ঢাকা ভারটেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রধান কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার মহসীন হোসেন সজীব, ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান ইঞ্জিনিয়ার  খালেদ মাহমুদ ও  টেকনিক্যাল টিমের প্রধান রাজীব সরদার সহ অন্যান্য সহকর্মীগন উপস্থিত ছিলেন।
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status