ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
মাধবপুরে ডাকাতির প্রস্ততি কালে আটক -৩
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Saturday, 4 January, 2025, 7:54 PM
সর্বশেষ আপডেট: Saturday, 4 January, 2025, 7:58 PM

মাধবপুরে ডাকাতির প্রস্ততি কালে আটক -৩

মাধবপুরে ডাকাতির প্রস্ততি কালে আটক -৩

হবিগঞ্জের মাধবপুরে ছিনতাই প্রস্তুতি কালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ৪ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার এসআই মো: মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই প্রস্তুতি কালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মো: এমরান মিয়ার পুত্র মো: পারভেজ মিয়া (২৩), পূর্ব বেঙ্গাডোবা গ্রামের মো: সামছুল হক এর পুত্র মো: রবিউল আওয়াল রুবেল (৩৮) ও মাদারগড় গ্রামের মো: ইউসুফ আলীর পুত্র মো: পারভেজ মিয়া (৩০)। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু প্রকৃয়াধীন আছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status