ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ'র দুই ক্যাম্পের সন্ধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 January, 2025, 2:02 PM

সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ'র দুই ক্যাম্পের সন্ধান

সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ'র দুই ক্যাম্পের সন্ধান

রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযানে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় (শুক্রবার ৩ জানুয়ারি) দুইটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পেয়েছেন সেনাবাহিনী। 

উল্লেখ্য, সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা উক্ত ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফ (মূল) এর একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান। 

এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status