|
শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে
নতুন সময় ডেস্ক
|
![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে পঞ্চগড় ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে শীতের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়া উপজেলা শহরের সরকারি ডাকবাংলো চত্বর কিংবা জিরো পয়েন্ট থেকে দেখা মেলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতের। পাশাপাশি স্পষ্টভাবে দার্জিলিংয়ের সবুজে ঘেরা পাহাড় শ্রেণিও দেখা যায়। সুন্দরবন ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে এখানে ঘুরতে যেতে হলে অবশ্যই বন অধিদপ্তর নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তারক্ষী নিতে হয়। সেখানকার সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার একমাত্র মাধ্যম লঞ্চ ও ছোট জাহাজ। আগে সুন্দরবনে সাধারণত সবাই খুলনা বা মোংলা হয়েই যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার কারণে এখন সড়কপথেই সুন্দরবন ভ্রমণে যেতে পারছেন পর্যটকরা। মালনীছড়া চা বাগান ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়ানো যায় বাগানে। বাস, ট্রেন অথবা বিমান- এই তিন রুটের যে কোনোটি ব্যবহার করে ঢাকা থেকে প্রথমে যেতে হবে সিলেট। এরপর শহরের যে কোনো জায়গা থেকে রিকশা কিংবা সিএনজিতে সহজেই যেতে পারবেন মালনীছড়া চা বাগানে। কক্সবাজার সমুদ্র সৈকত ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে আবার চাইলে আকাশপথেও যেত পারেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার দিনে ২০টির বেশি ফ্লাইট কক্সবাজারে পরিচালনা করে। ফলে এক ঘণ্টারও কম সময়ে কক্সবাজার যেতে পারছেন পর্যটকরা। সেন্টমার্টিন দ্বীপ ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে লাউয়াছড়া জাতীয় উদ্যান ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ ও ২৪০ প্রজাতির পাখির আশ্রয়স্থল এই লাউয়াছড়া। বিশেষ করে বিলুপ্ত প্রায় উল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা হিসেবে এর সুখ্যাতি আছে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে শ্রীমঙ্গল পৌঁছে লাউয়াছড়া ভ্রমণ করা যায়। কুতুবদিয়া দ্বীপ ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও প্রাকৃতিকভাবে লবণ চাষের জন্য এ জায়গাটি বেশ প্রসিদ্ধ। এই দ্বীপ ভ্রমণের জন্য কক্সবাজার থেকে প্রথমে চকরিয়া বাসস্ট্যান্ড আসতে হবে। সেখান থেকে সিএনজিতে মগনামা ঘাট পৌঁছে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যেতে হবে কুতুবদিয়া চ্যানেলে। কুতুবদিয়া চ্যানেলই পৌঁছে দেবে কুতুবদিয়া দ্বীপে। মনপুরা দ্বীপ ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে নদীর ধারে সাইক্লিং কিংবা সবুজের মাঝে ক্যাম্পিং করার জন্য সেরা জায়গা হলো মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপে যাওয়ার জন্য ঢাকার সদরঘাট থেকে বিকেল ৫টায় লঞ্চে উঠতে হবে। এছাড়া ঢাকা থেকে সড়কপথে ভোলা হয়ে তজুমদ্দিন ঘাটে এসে সিট্রাকেও মনপুরা দ্বীপে আসা যায়। সিট্রাক ছাড়ার সময় বিকেল ৩টা। নিঝুম দ্বীপ ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে সড়কপথে যে কোনো যানবাহনই ব্যবহার করা হোক না কেন, নিঝুম দ্বীপ যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে চেয়ারম্যান ঘাটে। এখানকার হাতিয়া যাওয়ার সি-ট্রাক বা ট্রলারগুলো নলচিরা ঘাটে নামিয়ে দেবে। এরপর মোটরসাইকেলে পৌঁছাতে হবে হাতিয়ার অন্য প্রান্ত মোক্তারিয়া ঘাটে। সেখান থেকে ট্রলারে নিঝুম দ্বীপ। তবে সবচেয়ে সেরা উপায় হচ্ছে ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার লঞ্চে ওঠে পড়া। হাতিয়ায় পৌঁছার পর তমুরদ্দীঘাট থেকে পাওয়া যাবে সরাসরি নিঝুম দ্বীপের ট্রলার। রেমা-কালেঙ্গা অভয়ারণ্য ![]() শীতে দেশের মধ্যেই ঘুরুন সেরা ১০ স্পটে এই অভয়ারণ্যে আছে অপরূপ সুন্দর তিনটি ট্রেইল, গোটা বন একনজরে দেখার জন্য আছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার। ঢাকা থেকে বাস বা ট্রেনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌঁছে টমটমে চড়ে যেতে হবে নতুন ব্রিজ। সেখান থেকে সিএনজিতে চুনারুঘাট মধ্যবাজার পৌঁছে আরেকটি সিএনজিতে কালেঙ্গা বাজার নামতে হবে। এরপর ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেই অভয়ারণ্যের প্রধান ফটক। শীতকালে ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে গরম কাপড় নেওয়া আবশ্যক। এছাড়া ওষুধপত্রের সঙ্গে ডেটল, স্যাভলন, ব্যান্ডেজ ও তুলার মতো কিছু ফার্স্ট এইড সামগ্রী সঙ্গে রাখা উচিত। সুপরিকল্পিত পূর্ব প্রস্তুতিই পারে একটি ভ্রমণ নিরাপদ করে তুলতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
