ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিহ্যাব ফেয়ারে প্রবাসী পল্লীর স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 1:23 PM

রিহ্যাব ফেয়ারে প্রবাসী পল্লীর স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

রিহ্যাব ফেয়ারে প্রবাসী পল্লীর স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার থেকে ক্রেতারা তার পছন্দমতো ফ্ল্যাট ও কাঙ্ক্ষিত প্লটের বুকিং দিতে পারছেন। কেউ কেউ কিনে নিচ্ছেন রেডি ফ্ল্যাট। এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ রয়েছে। এছাড়া ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব ফেয়ার ২০২৪-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল ড. সিদ্দিকুর রহমান। 

দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিরপুর, মোহাম্মদপুর এবং আফতাবনগর এলাকার ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ থাকলেও প্লট কিনতে (সিএল-৯) স্টলে রাজউক পূর্বাচলে ৩০০ ফিটের জাইকা অর্থনৈতিক অঞ্চলের বিপরীতে প্রবাসী পল্লীর প্রজেক্টের খোঁজ নিতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তিনি জানান, পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা। তিনি জানান, পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্লট কিনতে চান আর সেকারনে প্রবাসী পল্লীর স্টলে খোঁজ নিচ্ছেন তিনি।

প্রবাসী পল্লীর সহকারী মহাব্যবস্থাপক বিধান কৃষ্ণ গোপ জানান, এবার রিহ্যাব ফেয়ারে ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status