ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী সংগ্রামের গল্প পিঞ্জিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 December, 2024, 9:24 PM

নারী সংগ্রামের গল্প পিঞ্জিরা

নারী সংগ্রামের গল্প পিঞ্জিরা

নারী সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র পিঞ্জিরা। নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। তবে, গ্রপ থিয়েটারের একঝাঁক অভিনয় প্রেমীকে পর্দায় দেখা যাবে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।

সম্প্রতি সিনেমাটির পোষ্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোষ্টারে অভিনেতা ধীমন বড়ুয়া এবং নবাগতা পরীকে দেখা গেছে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেছেন, নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি এতে তুলে ধরা হয়েছে। ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা এটি। আমারা সব কাজ শেষ করেই নারী দিবসকে সামনে রেখে মুক্তির ঘোষণা দিয়েছি।

অভিনয় একটি দক্ষতা নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখ গুলো সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে।

প্রযোজক ও অভিনেতা ধীমন বড়ুয়া বলেন, আমাদের দেশে নারী কেন্দ্রীক গল্পে খুব কম কাজ হয়। সেই যায়গা  থেকে ব্যতিক্রম একটি গল্পে কাজ করেছি। সিনেমাটি দর্শকদের পুরো সময়টা হলে বসিয়ে রাখবে। আশা করছি, সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।  

অভিনয় প্রসঙ্গে নবাগতা পরী বলেন, এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। অসাধারণ গল্পের একটি সিনেমা। পরিচালক অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি অভিনয় করতে। আশা করছি নতুনত্ব এবং ভালো কিছু পাবেন দর্শকরা। এই সিনেমার গল্পে অ্যাকশন ও থ্রিলার যেমন আছে, একইভাবে ভালোবাসা ও আবেগও কম নেই। ‘আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status