ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমি চাচ্ছি মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায়: পুলিশ সুপার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 10:24 PM

আমি চাচ্ছি মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায়: পুলিশ সুপার

আমি চাচ্ছি মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায়: পুলিশ সুপার

আমি চাচ্ছি মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায় বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এ কথা বলেন।  তিনি আরো বলেন কতজন জনগণের জন্য কত জনবলের প্রয়োজন পুলিশের  কিন্তুু জনবলের সংকট রয়েছে এবং গাড়ীর ও সংকট রয়েছে । 

এইটুকু দিয়ে আমাদের সার্ভিস দিতে হচ্ছে।  আমার কিন্তুু আন্তরিকতা শতভাগ। আমরা চাচ্ছি মাদক যেন একেবারে নির্মূল হয়ে যায়।  এই কারণে আমি আমার সিমাবদ্ধতা থেকে আপনাদের কাছে আসছি আপনারা যেন আমাদের সহযোগিতা করেন।  এখন শুধু দরকার মাদক ব্যবসায়ীদের নাম।  

 মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত  বুধবার বিকাল ৫ টায় তেঘরিয়া বাজারে  ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ তিনি এসব কথা বলেন ।  মাদক,চোরাচালান, বাল্যবিবাহ,ইভটিজিং,ছিনতাই, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নমাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিস রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ- প্রশাসন) মোরশেদা খাতুন,  মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু মিয়া,  চারপাকেরদহ বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, মাদারগঞ্জ উপজেলা নাগরিক শক্তি এনসিপি নেতা খোরশেদ আলম লেমন, চরপাকেরদহ ইউনিয়ন নায়েবে আমির মাওলানা শাহিনুর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি জিয়ারউদ্দিন মোল্লা প্রমূখ।  

সঞ্চালনায় মডেল থানার  এস আই সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গরা মাদক ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে অবহিত করেন।  এ সময় মডেল থানার এস আই বৃন্দ, পুলিশ সদস্যবৃন্দসহ  উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status