ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
স্কুল শিক্ষিকাকে হত্যার পর লাশ ফেলে গেল টয়লেটের ট্যাংকিতে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2026, 6:11 PM

স্কুল শিক্ষিকাকে হত্যার পর লাশ ফেলে গেল টয়লেটের ট্যাংকিতে

স্কুল শিক্ষিকাকে হত্যার পর লাশ ফেলে গেল টয়লেটের ট্যাংকিতে

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে গীতা রাণী বিশ্বাস নামে এক ব্র্যাক স্কুল শিক্ষিকাকে হত্যা করে টয়লেটের ট্যাংকির মধ্যে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গীতা রাণী (৪৫) উপজেলার একদন্ত গ্রামের নন্দ লাল বিশ্বাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গীতা রাণীর স্বামী নন্দ লাল ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে গীতা রাণী একাই বসবাস করতেন। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। গত ১০-১২ দিন আগে তার বাড়িতে চুরি হয়। এর পরে গতকাল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করে এবং বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু এসময় গীতা রাণীকে খুঁজে পাওয়া যায় না।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুলিশকে খবর দেয়। ভোরে সাড়ে ৪টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ চলে যাওয়ার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী গীতার বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকির মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো রহস্য পাওয়া যায়নি। তবে আটঘরিয়া থানাপুলিশ এবং সিআইডি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status