ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 June, 2026, 2:03 PM

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। তিনি অভিযোগ করেছেন, বিজয় ও তার দল টিভিকে-র সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তাকে চরম মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে, যার ফলেই তিনি গর্ভপাতের শিকার হন। এই অভিযোগ ঘিরে তামিল বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে ঘিরে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চলতে থাকায় চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন। মানহানিকর ও বিশ্রী এসব মন্তব্যের অবিরাম স্রোত এতটাই মানসিক যন্ত্রণা দিয়েছে যে, তিনি তার সন্তানকে হারান বলে জানান। 

তার ভাষ্য, এ পরিস্থিতিই শেষ পর্যন্ত তার সন্তান হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

জুলি বলেন, আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী। তবে তিনি স্পষ্ট করেন, বিজয় সরাসরি এর সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ থামাতে বিজয় কোনো উদ্যোগ নেননি।

এর আগে মার্চ মাসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি নয়, দেওয়ানি মানহানির আওতায় পড়ে।

এদিকে অভিযোগ দায়েরের পর তাকে ঘিরে ১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি সংক্রান্ত নানা দাবি ছড়িয়ে পড়ে। জুলির মতে, এটি ছিল পরিকল্পিত অপপ্রচার।

সমর্থকদের সমালোচকদের পেছনে লেগে থাকার পরিবর্তে থালাপতি বিজয়ের উচিত জনগণের জন্য কাজ করার দিকে মনোযোগ দেওয়া। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তার দলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বলিউড লাইফ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status