ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে ফের বেক্সিমকোর শ্রমিক আন্দোলন, ভোগান্তিতে জন সাধারন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 21 December, 2024, 7:45 PM

গাজীপুরে ফের বেক্সিমকোর শ্রমিক আন্দোলন, ভোগান্তিতে জন সাধারন

গাজীপুরে ফের বেক্সিমকোর শ্রমিক আন্দোলন, ভোগান্তিতে জন সাধারন

গাজীপুরের কাশিমপুর এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। শনিবার (২১ডিসেম্বর) সকাল ৯টা থেকে তাঁরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহা-সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

জানা গেছে, তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় গত ১৫ ডিসেম্বর থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা লে-অফ বা বন্ধ ঘোষণা করেছে বেক্সিমকো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ। কারখানাগুলো বন্ধ থাকলেও শ্রম আইন অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারির বেতন-ভাতা পরিশোধের জন্য ঋণ দেবে জনতা ব্যাংক।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের বরাতে জানা গেছে , শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী ও চক্রবর্তী এলাকায় কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী ও চালকরা। এসময় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে বিকেলের দিকে তাদের মহাসড়ক থেকে ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status