ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামালপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা
​মোঃ বিজয়, জামালপুর
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 5:26 PM

জামালপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

জামালপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

জামালপুর সদর থানায় ৭ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৩১ মে (২০২৬) দুপুরে জামালপুর থানাধীন তুলশীপুর এলাকার এক কৃষকের বসতবাড়িতে এই ঘটনা ঘটে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২ টার দিকে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী মাঠে কৃষিকাজে গিয়েছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে একই এলাকার আনিছ আলী (৩৬) পিতা- নূরুল ইসলাম ওরফে নূরু নামের এক ব্যক্তি চুপিসারে তাঁদের ঘরে প্রবেশ করে। ​ঘরে ঢুকে আনিছ আলী গৃহবধূর কাছে তাঁর পরিবারের লোকজন কোথায় জানতে চায় এবং একপর্যায়ে চিঁড়া খাওয়ার বাহানা করে। গৃহবধূ চিঁড়া আনতে গেলে বিবাদী পিছন থেকে তাঁকে জাপটে ধরে মুখ চেপে বিছানায় ফেলে দেয়। ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে বিবাদী তাঁকে জোরপূর্বক চেপে ধরে এবং পরিহিত পোশাক টেনে হিঁচড়ে খুলে ফেলে।

​লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, তাঁর ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন এবং বিবাদীর পেটে লাথি মারেন। এতে বিবাদী ক্ষিপ্ত হয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর পেটে চাপ দিয়ে বিছানার সাথে চেপে ধরে। একই সাথে চিৎকার করলে তাঁকে খুন করার এবং ইতিপূর্বেও সে তাঁর শ্যালিকাকে খুন করেছে বলে হুমকি দেয়।

​পরবর্তীতে দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটের দিকে স্বামী কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর চিৎকার শুনতে পান। তিনি দ্রুত ঘরে গিয়ে তাঁর স্ত্রীর জামাকাপড় এলোমেলো এবং তাঁকে কাঁদতে দেখেন। এ সময় অভিযুক্ত আনিছ আলী স্বামীকে জোরে ধাক্কা মেরে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়।

​ভুক্তভোগী নারীর স্বামী জানান, ঘটনার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করা হয় এবং স্ত্রী ৭ মাসের গর্ভবতী হওয়ায় তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তারা এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

​এই বিষয়ে জামালপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধর্ষণের অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status