ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাকসামে মেঘনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Friday, 20 December, 2024, 11:41 PM

লাকসামে মেঘনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

লাকসামে মেঘনা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লালার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত হয়েছে। এতে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মেঘনা ট্রেন আড়াই ঘণ্টা বিলম্বে ছেড়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) পৌনে সাতটায় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছার পর ইঞ্জিন ঘোরানোর জন্য সান্টিং করা হয়। কিন্তু ঘন কুয়াশায় চালক ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এঞ্জেলটি লাইনের বাইরে গিয়ে বিকল হয়ে পড়ে। এতে প্রায় সাতশ' যাত্রী বিড়ম্বনায় পড়ে। পরে আড়াই ঘন্টা বিলম্বে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

লোক মাস্টার (ট্রেন চালক) আনোয়ার হোসেন জানান, অধিক কুয়াশার কারনে সামনে কিছু দেখতে পাইনি। সব সময় ইঞ্জিন মেইন লাইনে দেয়,‌ আমি ভেবেছি আজো মেইন লাইনেই দিয়েছে। কিন্তু পকেট লাইনে দিয়ে তা আমাকে অবহিত করা হয়নি এবং আমার সাথে কোনো পিম্যানও ছিল না। ফলে আমি মেইন লাইনের গতিতে এগিয়ে যেতে থাকি। কিন্তু পকেট লাইনের শেষ প্রান্তে এসে সামনে লাইন না থাকার কারনে ইঞ্জিনটি লাইন থেকে সীমানা পিলার ভেঙ্গে বাইরে পড়ে যায়। এতে করে প্রায় ৩০ কোটি টাকার ইঞ্জিনটি ক্ষতির মুখে পড়ে।

লাকসাম জংশন স্টেশন মাস্টার মাহবুবর রহমানের মুঠোফোনে কল দিলে রিসিভ করে ছুটিতে আছেন জানিয়ে লাইন কেটে দেন।

লাকসামের সিনিয়র ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী-পথ (এসএসএই-ওয়ে) লিয়াকত আলী মজুমদার বলেন, আজকে নিম্নগামী ও ঊর্ধ্বগামী (আপ-ডাউন) উভয় লাইনে ট্রেন থাকায় মেইন লাইনে না দিয়ে মেঘনা ট্রেনের ইঞ্জিন নেক লাইনে দেয়া হয়। পি ম্যান কর্মরত থাকলেও ট্রেনের চালক একাই ইঞ্জিন চালাতে গিয়ে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পারায় ইঞ্জিনটি ডেথ পয়েন্ট ভেঙে লাইনের বাইরে চলে যায়। তবে এতে ইঞ্জিনের ক্ষতি হয়নি। লাইনে উঠানোর পর ইঞ্জিনটি স্বাভাবিকভাবেই সচল ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status