ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ বছর পর দেশে ফিরে প্রেম ও মাদক মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 December, 2024, 5:17 PM

২৪ বছর পর দেশে ফিরে প্রেম ও মাদক মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মমতা

২৪ বছর পর দেশে ফিরে প্রেম ও মাদক মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মমতা

একসময় অনবদ্য অভিনয়গুণে ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন। একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। দর্শকমহলেও বেশ প্রশংসিত ছিলেন। ইন্ডাস্ট্রিতে যখন ব্যস্ত সময় কাটছিল, তখনই হঠাৎ দূরত্ব সৃষ্টি করেন। এরপর কেটে যায় ২৪ বছর। এই দীর্ঘ সময় আর পর্দায় দেখা যায়নি তাকে। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির কথা।

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে দেশে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা। দেশে ফিরেই অজানা নানা বিষয় ভাগ করে নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্ক এবং মাদক মামলায় নাম জড়ানো নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী।

মমতা বলেন, ১৯৯৬ সালে ভিকি গোস্বামীর সঙ্গে প্রথম দেখা হয় আমার। আর ১৯৯৭ সালে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এরপর বারো বছর কারাগারে ছিলেন তিনি। ওই সময় আমার সঙ্গে ফের দেখা করতে চান। পরে তার সঙ্গে একবার দেখা করি। তখন আমি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছি। তারপর ২০১২ সালে কুম্ভ মেলায় আমি স্নান করতে যাই এবং ভিকি গোস্বামী কেনিয়ায় চলে যায়।

ভিকি গোস্বামীর সঙ্গে বিয়ের ব্যাপারে এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, সবই আমার ভুল ছিল। ১২ বছর ব্রহ্মচর্য জীবন কাটিয়েছি। তখন আমিষও খেতাম না। এটা সত্য যে আমি ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে ছিলাম। তার প্রতি সবসময় ভালোবাসাও থাকবে। কিন্তু আধ্যাত্মিকতার প্রতি মনোনিবেশ করায় সব শেষ হয়ে গিয়েছিল। তার সঙ্গে কেনিয়াতেও দেখা করেছিলাম। তবে তাকে মাদক মামলায় আমেরিকা নেয়ার পর প্রায় আট বছর হয়েছে, সব যোগাযোগ বন্ধ।

এছাড়া নিজের বিরুদ্ধে উঠা মাদক মামলা প্রসঙ্গে অভিনেত্রী মমতা বলেন, বলুন তো আমার কীসের অভাব ছিল? এসব তো মানুষ টাকার জন্য করে। ওই সময় আমার হাতে ১০টি বড় সিনেমার অফার ছিল। তিনটি বাড়ি ও দুটি গাড়ি ছিল। এখন তো বলিউড একদমই ছেড়ে দিয়েছি। আমি মনে করি তখন ভিকি গোস্বামির জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল।

এ অভিনেত্রীর ভাষ্যমতে―পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা করেছিলেন। এমনকি মমতাকে পলাতকও ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে সেই পুলিশ সদস্য কোথায় রয়েছেন, এ ব্যাপারে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status