ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পাথরঘাটায় চোরাকারবারিসহ ২৮ লাখ টাকার ভারতীয় জালের সুতা জব্দ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Thursday, 19 December, 2024, 11:41 PM

পাথরঘাটায় চোরাকারবারিসহ ২৮ লাখ টাকার ভারতীয় জালের সুতা জব্দ

পাথরঘাটায় চোরাকারবারিসহ ২৮ লাখ টাকার ভারতীয় জালের সুতা জব্দ

বরগুনার পাথরঘাটায় সাগরে মাছ ধরার অবৈধ ট্রলিং জাল তৈরির ২৮ লাখ টাকার ভারতীয় সুতা জব্দ করেছে যৌথবাহিনী। বামনা ও পাথরঘাটার নৌবাহিনীর নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী বুধবার বিকাল ৩ টা থক রাত ৮ টা পর্যন্ত, পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় জাল তৈরীর ২৮ লাখ টাকার ভারতীয় সুতাসহ ট্রলিং জাল ব্যাবসায়ী জয়নাল আবেদীন নামের একজনকে আটক করা হয়।

জয়নাল আবেদীন মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের আঃ গনি খানের ছেলে। জব্দকৃত মালামাল সহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছে। বিষয়টি নিশ্চিত করেছন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান। 

পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. আকতার হোসেন জানান, পাথরঘাটা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভায় সাগরে অবৈধ জাল দিয়ে ইলিশসহ বিভিন্ন জাতের পোনা মাছ নিধন ও এই জাল তৈরীর জন্য বিশষ ধরনের সুতা সাগর পথে ভারত থেকে অবৈধ ভাবে আনার কথা উল্লেখ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিএফডিসি এলাকায় নৌবাহিনী নিয়ে আমরা অভিযান চালাই। এসময় বিএফডিসি সংলগ্ন মৃত দলিল উদ্দিন সাহেবের বাড়িতে ভাড়াটিয়ার ঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে ভারতীয় মালামাল পাচারকারি হিসেবে বিশেষ আইনে একটি মামলা দায়ের করেছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড চোরাচালানী অপরাধের মামলা দিয়ে আসামীসহ অবৈধ মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে, অপরাধিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে। তবে আসামীকে থানায় আনার পর বড় বড় ব্যাবসায়ীরা আমার কছে ফোন করেছে। এতে বোঝা যায় যে এই চোরাচালানী চক্র বড় কোন মাফিয়ার সাথে জড়িত আছে বলে আমার মনে হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status