ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 19 December, 2024, 11:40 PM

গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাটিবহনকারী ডাম্প ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিক ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করেন। গতকাল বুধবার (১৮ডিসেম্বর) রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারী হলেন শেফালী খাতুন (২৬)। তিনি স্থানীয় বাসিন্দা নাহিদ হোসেনের স্ত্রী ও আকুলিচালা এলাকার 'এসেনসিয়াল ক্লথিং লিমিটেড' নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল রাতে কারখানার কাজ শেষে চাচার মটরসাইকেল যোগে শেফালী বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হন। পথে ডাম্প ট্রাক মটরাাইকেলটি চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার চাচা মটরসাইকেল চালককে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। পরে স্থানীয় বাসিন্দা ও কারখানাটির শ্রমিকরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। তবে গাড়ির চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকাটিতে অবৈধভাবে মাটি কেটে রাস্তা নষ্ট করে ফেলছে একটি অসাধু চক্র। তারা আঞ্চলিক সড়ক দিয়ে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যায়। এতে প্রায়সই হতাহতের ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status