ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রাম সাংস্কৃতিক একাডেমি'র উদ্বোধন ঘোষণা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 6 December, 2024, 11:01 PM

কুড়িগ্রাম সাংস্কৃতিক একাডেমি'র উদ্বোধন ঘোষণা

কুড়িগ্রাম সাংস্কৃতিক একাডেমি'র উদ্বোধন ঘোষণা

আজ, ৬ই ডিসেম্বর, ২০২৪ কুড়িগ্রাম সাংস্কৃতিক একাডেমির কক্ষে কুড়িগ্রাম সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন আয়োজন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব রতন অধিকারীর সঞ্চালনায় ও চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও শিক্ষক মাহফুজার রহমান রাজু, সচেতন নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আহসান হাবিব নিলু ও জুলাই-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অনুশীলন সম্পাদক রিদওয়ান পর্ব, পরিবেশ বীক্ষণ কুড়িগ্রামের যুগ্ন আহ্বায়ক তারেক খান মজলিশ তারা, হিজিবিজি সম্পাদক রাজ্য জ্যোতি, সাংস্কৃতিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ন আহ্বায়ক লাবিব মন্ডল, প্রীতিলতা ব্রিগেডের অন্যতম সংগঠক ফাতেমা জান্নাতসহ আরো অনেকে। 

উদ্বোধনী সভার সভাপতি ও সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক নাজমুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status