|
কাজিপুর উপজেলা বিএনপি'র সংবাদ সম্মেলন
নাবিউর রহমান (চয়ন) কাজিপুর
|
![]() কাজিপুর উপজেলা বিএনপি'র সংবাদ সম্মেলন গত বৃহস্পতিবার বিকেলে কাজিপুর পৌর মার্কেটে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর কাজিপুর উপজেলা বিএনপি সুসংগঠিত, হঠাৎ করে বিএনপির নামধারী কিছু সংখ্যক দলে অনুপ্রবেশকারী কন্ঠশিল্পী কনক চাঁপার পক্ষ নিয়ে রাজনৈতিক মাঠে নানাবিধ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। যার কারণে গত ৪ ডিসেম্বর দুপুরে হরিনাথপুর বাজারে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে। সাবেক এমপি তানভীর শাকিল জয়ের পিএস সাজেদুল করিম স্বপনের ছোট ভাই তারেকের নেতৃত্বে যুবলীগের সাধু, মহাববত, শামীম, বাবলু, সোহরাব বিএনপির মনোনয়ন প্রত্যাশী কনক চাঁপার পক্ষে স্লোগান দিয়ে প্রকৃত বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। এতে অনেকেই আহত হয়েছে। রাজনৈতিক সুনাম নষ্টের প্রতিবাদে সবাই সোচ্চার থাকবো। আগামীতে দলীয় ভাবে যে মনোনয়ন পাবে, তার পক্ষে কাজিপুর উপজেলা বিএনপি কাজ করবো। এই সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন ও মিজানুর রহমান বাবলু, ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
