ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিলো সন্তানরা, তিন দিন পর উদ্ধার করলো পুলিশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Friday, 6 December, 2024, 10:52 PM

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিলো সন্তানরা, তিন দিন পর উদ্ধার করলো পুলিশ

অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিলো সন্তানরা, তিন দিন পর উদ্ধার করলো পুলিশ

গাজীপুরে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে চলে যান তার সন্তানরা। খবর পেয়ে তিন দিন পর তাকে উদ্ধার করেন জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই বৃদ্ধ শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন সাকিব আলী সরদার। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মর্জিনার স্বামী। সাকিব আলী এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। ফেলে যাওয়ার পূর্বে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ে ববির বাসায় বসবাসরত ছিলেন।

পুলিশ জানায়, বৃদ্ধের বড় মেয়ে ববি, রুবি, ও ছেলে মহসিন এবং বড় মেয়ে ববির জামাতা-সহ অন্যদের সঙ্গে শলা-পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি-কে-বাড়ি গীভেন্সি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে নিয়মবহির্ভূত হওয়ায় তাকে সেখানে রাখতে অপারগতা পোষণ করেন।

পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যান। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়দের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম নতুন সময়কে জানান, উপজেলা নির্বাহী কর্নকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাকে অবগত করে, জঙ্গল থেকে নোংরা অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি প্রশ্রাব ক্যাথেটার লাগানো ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, পর দিন হাসপাতালে গিয়ে তিনি বৃদ্ধের খোঁজখবর নেন এবং তাকে ফল-সহ আর্থিক সহায়তা প্রদান করেন। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। একই সাথে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও নিশ্চয়তা দেন। এছারা পুলিশের পক্ষ থেকে আমৃত্যু ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status