ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 December, 2024, 10:48 PM

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার" এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স। 

 এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল। আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি মো. আসলাম শেখ সহ মধ্যরাস্তা যুব সংঘের নেতৃবৃন্দরা। এ টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। দলগুলো হল শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট, নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি, ভান্ডারিয়া একাদশ, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব পিরোজপুর, নাজিরপুর ক্রিয়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডউয়াতলা ফুটবল একাডেমি বরগুনা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট বনাম নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি। 
আয়োজক কমিটির প্রধান মো. আসলাম শেখ বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার এটা বদিউজ্জামান শেখ রুবেল এর অঙ্গীকার। এই স্লোগান নিয়ে শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল  বলেন, যুবকরা দেশের সম্পদ। তারা সমাজের চালিকাশক্তি। সুতরাং, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে হলে তাদেরকে  খেলার মাঠে নিয়ে আসতে হবে। পিরোজপুর পৌর এলাকা সহ দেশের যুবসমাজ যাতে ভুল পথে পরিচালিত না হয় এ ব্যাপারে অবিভাবক সহ সংশ্লিষ্ট  সবাইকে এগিয়ে আসতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status