ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রাম ও সুনামগঞ্জে জেলার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ অনুমোদন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 5 December, 2024, 4:34 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 December, 2024, 4:37 PM

কুড়িগ্রাম ও সুনামগঞ্জে জেলার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ অনুমোদন

কুড়িগ্রাম ও সুনামগঞ্জে জেলার বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ অনুমোদন

কুড়িগ্রামে ৫৫টি ও সুনামগঞ্জে ৫৬টি  প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 
 গতকাল ৪ ডিসেম্বর বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 'রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন' প্রকল্পের আওতায় কুড়িগ্রাম ও সুনামগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে। দুই প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪২৮ কোটি ১৬ লাখ ১৯ হাজার ১৯৭ টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status