ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন
মো: সায়েদুর রহমান,মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 5 December, 2024, 4:37 PM

মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

শিবালয় উপজেলার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরম্ন মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপি'র যুগ্ম-সম্পাদক সত্যেন কাšত্ম পন্ডিত ভোজন, জেলা প্রেসক্লাবের সহ:সভাপতি মো: শাজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মো: শহীদুল ইসলাম, এবং ছাত্র প্রতিনিধি মো: নাহিদুর রহমান প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলায় ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ১লাখ ২৫ হাজার ১শ ২০ জন ভোটারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আগামী বছরের ফেব্রম্নয়ারী মাস পর্যšত্ম এই কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে সংশিস্নষ্ট কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যšত্ম কার্ড নেওয়া যাবে। তবে নিদৃষ্ট সময়ের মধ্যে স্মার্ট কার্ড নিতে না পারলে বা দেশের বাইরে অবস্থানকারীগণ পরবর্তীতে শিবালয় উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম বলেন, এবারের স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্য ভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে। উপস্থিত সকলকেই এ কার্ড যত্নসহকারে রাখার আহবান জানান। শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে ১লাখ ২৫ হাজার ১শত ২০ জন স্মার্ট কার্ড পাবেন বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status