ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক সম্প্রীতি সভার ও রেল চলছে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার । ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এই সভায় সরাইল উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম এক হয়ে অংশগ্রহণ করেছেন। সবার মুখে একই কথা, আমরা যে যেই ধর্মেরই মানুষ হই - আমরা সবাই বাংলাদেশী। আমরা আমাদের দেশেই সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরা সব ধর্মের মানুষ একই সমাজে মিলেমিশে বসবাস করে আসছি আর আমাদের মাঝে কোনো বিভেদ, বিবাদ নেই। সভায় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোশারফ হোসেন,ভুমি অফিসার সরাইল উপজেলা ও অফিসার ইনসার্জ সরাইল থানা,।মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মাস্টার, মাওলানা কুতুবউদ্দিন, আবদুল জব্বার চেয়ারম্যান, সরাইল বাজার সেক্রেটারি বাবুল মিয়া,নুর আলম মিয়া, মাওলানা মঈনুল ইসলাম, হোসেন মিয়া, আব্দুল বারিক ও কামাল খন্দকার , হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন বাবু প্রমথনাথ, দেবদাস সিংহ রায়, বাউল দুর্গা চরণ দাস, দীলিপ বাবু সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।এসময় সরাইল উপজেলার সকল স্তরের জনগণের উপস্থিতি ছিল। সবারই শ্লোগান ছিল আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই।হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে বাঁচতে চাই। দেশ এক জাতি এক, দেশ আমাদের বাংলাদেশ।