|
ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত গত শনিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে অবস্থিত ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ এ এস এম আমানউল্লাহ। গেস্ট অফ অর্নার ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল কায়সার জেলা প্রশাসক, কুমিল্লা। প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। অধ্যাপক ডঃ মোঃ নুরুল আমিন সাবেক চেয়ারম্যান, ফলিত রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম গণিত বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মোঃ আবদুর রহমান অধ্যক্ষ, ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ। সভাপতিত্ব করেন ডঃ খন্দকার মারুফ হোসেন বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, গভর্নমেন্টবডি- ডঃ মোশাররফ ফাউন্ডেশন। এছাড়াও সকল গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
