ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ,নিহত-২
শাকিল আহম্মেদ,সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 24 November, 2024, 3:20 PM

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ,নিহত-২

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ,নিহত-২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মামাতো- ফুফাতো ভাই সম্পর্কীয় দুজন নিহত হয়েছে।

আজ রোববার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরীফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status