ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2024, 9:09 PM

ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী

ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী

বহুল প্রত্যাশিত মার্কিন নির্বাচনে ভোটাররা যখন ভোট দিচ্ছেন, তখন থাইল্যান্ডের ভাইরাল ছোট্ট পিগমি জলহস্তী মু দেং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

চোনবুরি প্রদেশের খাও খেও খোলা চিড়িয়াখানায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের নাম লেখা দুটি ফল উপহার দেওয়া হয় মু দেং-কে।

চিড়িয়াখানা থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, চার মাস বয়সী মু দেং ট্রাম্পের নাম নির্বাচন করে। পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়ে।

চলতি বছরের সেপ্টেম্বরে মু দেং-এর ছবি অনলাইনে ভাইরাল হয়। মাত্র দুই মাস বয়সেই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। বহু মিমস তৈরি হয় তাকে নিয়ে।

পিগমি হিপ্পো ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুসারে, পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে প্রধানত লাইবেরিয়াতে পাওয়া যায় এই প্রজাতির জলহস্তী। বন্য অঞ্চলে আর মাত্র ২ হাজারের মতো পিগমি জলহস্তী অবশিষ্ট রয়েছে। একটি আদর্শ জলহস্তীর মাপের তুলনায় পিগমি জলহস্তী প্রায় অর্ধেক এবং ওজন প্রায় তিন চতুর্থাংশ কম। তথ্যসূত্র: টিআরটি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status