ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 2 November, 2024, 11:33 AM

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ  জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মামুন ব্যাপারী, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান,  উপজেলা বন কর্মকর্তা একাব্বর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা নুর কুতুবুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলার শিলখুড়ী ইউনিয়নের যুব সংগঠনের সভানেত্রী সীমা আক্তার, সফল উদ্যোক্তা মনসুর আলী, ইয়ুথ প্লাটফর্ম ভূরুঙ্গামারীর আরিফুল ইসলাম।

এ সময় যুব উন্নয়ন কর্তৃক তিনটি ব্যাচের ৯০ জন প্রশিক্ষার্থীকে  ৬শ করে টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়।

এছাড়াও ৮ জন উদ্যোক্তা কে ৩ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয় এবং দুইজন সফল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউট এর সহকারী কমিশনার খোরশেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status