ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক দিনের রিমান্ডে শেরপুরের আ.লীগ নেতা চন্দন পাল
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Tuesday, 22 October, 2024, 4:40 PM

এক দিনের রিমান্ডে শেরপুরের আ.লীগ নেতা চন্দন পাল

এক দিনের রিমান্ডে শেরপুরের আ.লীগ নেতা চন্দন পাল

শেরপুরে মাহবুব হত্যা মামলায়  জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেইসাথে আরও দুইটি হত্যা মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান। তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া মাহবুব হত্যা মামলায় তার (চন্দন কুমার পাল) একদিনের রিমান্ড এবং অপর দুই হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে নিহত সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রের পৃথক হত্যা মামলায় অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আসামি করা হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status