ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরের সিংড়ায় শহীদ পরিবারকে ২ লাখ টাকার সহায়তা দিলেন জামায়াত
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Tuesday, 22 October, 2024, 4:38 PM

নাটোরের সিংড়ায় শহীদ পরিবারকে ২ লাখ টাকার সহায়তা দিলেন জামায়াত

নাটোরের সিংড়ায় শহীদ পরিবারকে ২ লাখ টাকার সহায়তা দিলেন জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান। 
ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, মাস্টার মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর কুতুবুল আলম প্রমূখ।

উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর সিংড়া উপজেলার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার পরিবারকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা প্রদান করেন জামায়াতে ইসলামী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status