ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুন্দরী প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন, কে এই মিস ইউক্রেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 October, 2024, 5:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 21 October, 2024, 5:18 PM

সুন্দরী প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন, কে এই মিস ইউক্রেন?

সুন্দরী প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন, কে এই মিস ইউক্রেন?

চলছে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ১২তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের প্রথম সারির এই সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস গ্র্যান্ড ইউক্রেন’ হয়ে অংশ নিয়েছিলেন ক্যাটেরিনা বিলিক। থাইল্যান্ডের ব্যাংককে চলছে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। হঠাৎই সেখান থেকে নাম প্রত্যাহার করে নেন মিস গ্র্যান্ড ইউক্রেন। কেন তিনি এ রকম করলেন—ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ২৮ বছর বয়সী মিস গ্র্যান্ড ইউক্রেন তাঁর দেশের মডেলিং ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি ইতালীয় লাক্সারি ফ্যাশন হাউস বুলগেরির শুভেচ্ছাদূত ছিলেন। এল ম্যাগাজিনের ইউক্রেনীয় সংস্করণের প্রচ্ছদেও দেখা দিয়েছেন এই সুন্দরী মিস গ্র্যান্ড ইউক্রেনের আগে তিনি ২০২০ সালে মিস প্রিন্সেস ইউক্রেন ও ২০২১ সালে মিস সুপারমডেল গ্লোব ইউক্রেনের খেতাব জয় করেন ।  ক্যাটেরিনা বিলিক অভিনেত্রী হিসেবে টেলিভিশন সিরিজেও দেখা দিয়েছেন। ‘টল গার্লস’ ও ‘দ্য ব্যাচেলর ইউক্রেন’ নামের দুটি রিয়েলিটি শোতেও অংশ নেন ।  ছয়টি ভাষায় বলতে, লিখতে ও পড়তে পারেন ক্যাটেরিনা বিলিক


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাইকে হারিয়েছেন ক্যাটেরিনা বিলিক। এর পর থেকেই যুদ্ধে উদ্বাস্তু মানুষ ও শিশুদের পুনর্বাসন ও মৌলিক চাহিদা নিয়ে কাজ করছেন তিনি ।  কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বানানো একটি ডেটিং অ্যাপ বাজারে ছেড়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছেন ক্যাটেরিনা বিলিক।   

সব মিলিয়ে মিস গ্র্যান্ড ইউক্রেনকে ভাবা হচ্ছিল মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী । তবে হঠাৎই ২০ অক্টোবর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই সুন্দরী। এ জন্য তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের বিভিন্ন অনিয়মকে দায়ী করেছেন।ক্যাটেরিনা বিলিক জানান, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের আয়োজকেরা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। নিয়মিত সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন । এমনকি এই প্রতিযোগিতার আয়োজকেরা নাকি তাঁকে একদিন রাত ৩টা থেকে পরদিন রাত ১১টা পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, আনুষ্ঠানিকতা, পার্টি ইত্যাদিতে জোর করে অংশ নিতে বাধ্য করেছেন। সে সময় ক্যাটেরিনা বিলিক জ্বর, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন বলেও অভিযোগ করেন। ক্যাটেরিনার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের পাতায়ার যে পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগীরা ছিলেন, সেখানকার চিকিৎসক জানিয়েছেন, ক্যাটেরিনার রক্তচাপ ছিল ১৫১/৯০। ক্যাটেরিনা বিলিক আরও অভিযোগ করেন, আয়োজকেরা তাঁর খাবারের সঙ্গে এমন কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, যাতে তাঁর অ্যালার্জি অ্যাটাক হয়, যার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এখানেই শেষ নয়, ক্যাটেরিনা বিলিক আরও জানিয়েছেন, কম্বোডিয়ায় থাকাকালীন আয়োজকেরা তিন দিনের জন্য তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেন। আর তাঁর ব্যক্তিগত চলাচলের অধিকার ক্ষুণ্ন করেন

ক্যাটেরিনা বিলিক অভিযোগ করেছেন, তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের পরিচালকদের কাছে থেকে হুমকিমূলক বার্তা পেয়েছেন। এদিকে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাটেরিনা বিলিক যে চুক্তিতে স্বাক্ষর করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তা ভঙ্গ করার কারণে তাঁকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা সব প্রতিযোগীর কাছ থেকে সর্বোচ্চ সততা ও পেশাদার আচরণ আশা করেন


ইতিমধ্যে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিযোগীদের নামের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্যাটেরিনা বিলিকের নাম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status