দিনাজপুর বিরলে লরির ধাক্কায় ফিলিং ষ্টেশন ম্যানেজার নিহত
দিপংকর রায়,দিনাজপুর
প্রকাশ: Sunday, 20 October, 2024, 6:41 PM
দিনাজপুর বিরলে লরির ধাক্কায় ফিলিং ষ্টেশন ম্যানেজার নিহত
দিনাজপুরের বিরলে পানিবাহী লরির ধাক্কায় ফিলিং ষ্টেশন ম্যানেজার নিহত। ঘটনাটি ২০ অক্টোবর রবিবার দুপুর আনুমানিক দুপুর পৌনে ১টায় দিনাজপুর- বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর ইউনিয়নের গড়ুর গ্রাম নামক স্থানে ঘটেছে। দূর্ঘটনায় নিহত ফিলিং ষ্টেশন ম্যানাজার দিনাজপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল আলম (২৭)। তিনি দিনাজপুর পৌরশহরের সততা এলপিজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক পদে চাকুরী করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আনুমানিক পৌনে ১ টার সময় দিনাজপুর- বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর ইউনিয়নের গড়ুর গ্রাম নামক স্থানে একটি পানির ট্যাংকলরী ও মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম দিনাজপুর অভিমুখে আসছিলেন। মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলে পৌছালে পানির ট্যাংকলরিটি মোটর সাইকেল আরোহী কে পিছন থেকে সজোড়ে ধাক্কা দিয়ে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান। স্থানীয় জনতা বিরল শংকরপুর গ্রামের মোসলেম উদ্দীন এর ছেলে ট্যাংকলরীর (ঢাকা মেট্রো ০৬-১৪-২১৬৭) ঘাতক চালক রায়হান (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করে। বিরল থানার উপপরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মোটরযান আইনে একটি মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলপুর তদন্ত কেন্দ্রে দূর্ঘটনা কবলিত ট্যাংকলরী ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক পুলিশী হেফাজতে রয়েছে।