ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Sunday, 20 October, 2024, 6:35 PM

শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রবিবার সকালে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি, পাথ এর সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

প্রেস কনফারেন্সে জানানো হয়, ২৪ অক্টোবর থেকে পরবর্তী ৪ সপ্তাহ বা এক মাস পর্যন্ত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদান গ্রহণ করতে পারবেন। প্রেস কনফারেন্স আরও জানানো হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে।  অনলাইনের মাধ্যমে টিকাদানের রেজিস্ট্রেশন করা যাবে।

এসময় জেলা সিভিল সার্জন ড. জসীম উদ্দিনের সভাপতিত্বে ও ডা. হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এস.এস শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status