|
হঠাৎই ফোন-মেসেজ কমিয়েছেন প্রেমিকা, দেখাও করেন না? অন্য পুরুষের আগমন নাকি দায়ী এই ৫ কারণ!
নতুন সময় ডেস্ক
|
![]() হঠাৎই ফোন-মেসেজ কমিয়েছেন প্রেমিকা, দেখাও করেন না? অন্য পুরুষের আগমন নাকি দায়ী এই ৫ কারণ! ভালোবাসার মানুষটির সঙ্গে সুসময় কাটাতে কে না চান! একসঙ্গে নতুন নতুন মুহূর্তের সাক্ষী থাকার অভিপ্রায় প্রত্যেকের মনেই থাকে। প্রেমিকার হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে চান কম বেশি প্রত্যেক পুরুষই। কিন্তু সেই ইচ্ছা যখন পূরণ হয় না, তখনই মন খারাপ হতে শুরু করে। কাউকে কাউকে ঘিরে ধরে একাকিত্বও। আপনার প্রেমিকাও কি সম্প্রতি আপনাকে আর সময় দিচ্ছেন না? এক সময়ে যিনি সব সময় আপনাকে আগলে রাখতেন, আজ তিনিই আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন! মেসেজ কিংবা ফোন করার মতো সময়ও যেন তাঁর কাছে নেই। কিন্তু কেন এমন করছেন তিনি, তা কি ভেবে দেখেছেন? দায়ী থাকতে পারে এই ৫ কারণ। অনেক পুরুষই প্রেমিকার সঠিক মর্ম দিতে জানেন না। যে সময়ে তাঁর পাশে থাকা উচিত, সেই সময়ে তাঁর পাশে থাকেন না। উল্টে প্রেমিকা একটু সময় চাইলে রীতিমতো খারাপ ব্যবহার করেন! বারবার দুঃখ পেতে পেতে এক সময়ে দূরত্ব বাড়ান প্রেমিকা। আপনিও কি এমন কোনও ভুল করেননি তো? তাহলে আজই সেই ভুল শুধরে নিন। ভালোবাসার মানুষটির সঙ্গে একটু কথা বলুন। দেখুন না তিনি কী উত্তর দেন! কমিউনিকেশনে সমস্যা? প্রত্যেকের ভালোবাসার প্রকাশ আলাদা আলাদা। আপনি একরকম ভাবে ভালোবাসার প্রকাশ করেন, আপনার সঙ্গী হয়তো অন্য কিছু প্রত্যাশা করেন। তাই আপনাদের মধ্য়ে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে! একবার ভালোভাবে সব কিছু ভাবুন। তাঁর চোখ দিয়ে সম্পর্কটা দেখার চেষ্টা করুন। তাহলেই খামতিগুলো বুঝতে পারবেন। সেগুলো ঠিক করে নিলেই আবার পাবেন প্রেমিকার মন। অসম্মান করেছেন হয়তো! কোনও মহিলাই অসম্মান মেনে নেন না। আর নেবেনই বা কেন? একটি সম্পর্কে দুই সঙ্গীর অধিকার সমান। তাই একে অপরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে সেই সম্পর্কের ভিত কি আদৌ মজবুত হয়? আপনিও হয়তো কখনও প্রেমিকাকে অসম্মান করেছেন। তাঁর মনের অবস্থা বুঝতে চাননি। আর ঠিক সেই কারণেই আজ তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন। মিথ্যা বলেছেন প্রেমিকের থেকে মিথ্যা কথা শুনতে পছন্দ করেন না কোনও মহিলাই। একবার যদি আপনার মিথ্যা তাঁর সামনে পরিষ্কার হয়ে যায়, তাহলে তিনি ধীরে ধীরে দূরত্ব বাড়াতে শুরু করবেনা। আর আপনার ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটেছে! তাই যদি কখনও প্রেমিকাকে মিথ্যা বলে থাকেন, তাহলে এবার সেটি স্বীকার করে ক্ষমা চেয়ে নিন। প্রেমিকা কী চাইছেন? সম্পর্কের প্রতি আর কোনও প্রত্যাশা না থাকলেও এরকম ব্যবহার করেন মহিলারা। হয়তো তিনি সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চান না। হয়তো তিনি আপনাকে আর ভালোবাসেন না। কিন্তু সেরকমও যদি হয়, তাহলে সে কথা আপনাকে তাঁর সরাসরি জানানো উচিত। আপনি তাঁকে এই নিয়ে প্রশ্ন করুন। তাঁর সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করুন। কারণ তিনি কী ভাবছেন, সে কথা আপনারও বোঝা জরুরি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
