ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী খোকন, গ্রেফতার হলেন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 September, 2024, 8:33 PM

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী খোকন, গ্রেফতার হলেন যেভাবে

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী খোকন, গ্রেফতার হলেন যেভাবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবীর খোকনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, গত ৪ আগস্ট নেত্রকোণা বারহাট্টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গুলিবর্ষণে সরাসরি জড়িত ছিলেন নেত্রকোণার সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status