ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামে ৪ দফা দাবিতে শ্রমিকরা, আমরণ অনশন কর্মসূচি ঘোষণা
এস এম আকাশ, ব্যুরো প্রধান,চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:49 PM

চট্টগ্রামে ৪ দফা দাবিতে শ্রমিকরা, আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

চট্টগ্রামে ৪ দফা দাবিতে শ্রমিকরা, আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

২০১৮ সালে চট্টগ্রাম চেম্বারের চুক্তি অনুযায়ী ৩ মাসের বকেয়া মজুরি পরিষদসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরীর সদরঘাটের চানবালি ঘাটের শ্রমিকরা। শনিবার দুপুর ২টায় তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বকেয়া মজুরি সহ ৪ দফা দাবি পূরণ না হওয়ায় রবিবার (২৫ আগস্ট) থেকে আমরণ অনশন ধর্মঘটের ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের ৪ দাবির মধ্যে রয়েছে ২০১৮ সালে চট্টগ্রাম চেম্বারের সাথে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী মজুরি প্রদান,কর্মক্ষেত্রে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, কর্মক্ষেত্রে কাজের সঠিক হিসাব শ্রমিকদের জানানে ও ভাত খোরাকি টাকা প্রদানের পর অবশিষ্ট টাকার হিসাব প্রতি মাসের ৫ তারিখের মধ্যেই পরিশোধ করা।
ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের সাবেক আহব্বায়ক আলমগীর শরীফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কবির হোসেন, হানিফ হাওলাদার, মো. বাহাদুর, মন্টু হাওলাদার, মোঃ মহারাজ, মো. খোকন, মো. আলামীন, জাফর ফকির, রবিউল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status