ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালীতে সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:09 PM

নোয়াখালীতে সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নোয়াখালীতে সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

 নোয়াখালীতে বাড়ীতে ভাংচুর, লুটপাট, মহিলা ও পুরুষের উপর সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। 

শনিবার রাতে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আলী মিয়া ডেইরী ফার্মের সত্ত্বাধিকারী ও পরিবারবর্গের আয়োজনে ভুক্তভোগী জয়নাল আবেদীন ফারুক পারভেজ জানায়, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কানুর চর গ্রামে গত ৬ আগষ্ট রাত বারোটা হইতে  দুইটা পর্যন্ত চিহ্নিত সন্ত্রাসী আমান উল্যা শান্ত, মঞ্জুর আলম, শাহ আলম, সরোয়ার, সুমন প্রকাশ ইয়াবা সুমন কর্তৃক আলী মিয়া ডেইরী ফার্মে অগ্নিসংযোগ করে পনেরো টি বিদেশী দুধের গাভী লুট এবং বাড়ীর ভিতরে গিয়ে ভাংচুর, লুটপাট, মহিলা ও পুরুষের উপর সন্ত্রাসী আক্রমনের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি।

তিনি আরো বলেন, আগের শত্রুতার জের ধরে এমন হয়ে আসছে। কোর্টে একটি মামলা চলমান রয়েছে। তাই সন্ত্রাসীদের অত্যাচার ও প্রান ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। তারা তাদেরকে জিম্মি করে রেখেছে। এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানাও সেনা ক্যাম্পে অভিযোগ করা হলেও তারা বিষয় টি তদন্ত করে দেখছেন। এতে জয়নাল আবেদীন ফারুক পারভেজ এর আনুমানিক ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status