|
বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ দিলেন ওয়ালটনের এমডি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ দিলেন ওয়ালটনের এমডি রোববার (২৫ আগস্ট) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক-নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সারাদেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলারগণ অংশ নেন। ![]() বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশ দিলেন ওয়ালটনের এমডি সভায় ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, হঠাৎ করে দেশের দক্ষিণ-পূর্বা লীয় বেশ কয়েকটি জেলার হাজার হাজার গ্রামের লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্ত অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা। তিনি আরো বলেন, ওয়ালটন পরিবার দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মাঝে পিপিই, খাদ্য-দ্রব্য ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এরই ধারবাহিকতায় এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব স্ব অবস্থান থেকে বন্যার্ত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের আপামর মানুষের জন্য আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। ওয়ালটন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানাই। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এই কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা প্রদান করছি। ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে। সভায় বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন এমডি’র বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
