ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে: আমির খসরু
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:07 PM

মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে: আমির খসরু

মানুষের মনোজগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে: আমির খসরু

বাংলাদেশের মানুষের মন জগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, যে মাস্তানি, যে দখল করেছে। সেটা কি আমরা করতে পারব। আপনারা কি সেটা করতে পারবেন। বাধা দিতে হবে।  গত ১৪-১৫ দিনে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন। আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুন্ন রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবেনা। চাঁদাবাজি মাস্তানি দখলদারি করতে দেওয়া যাবেনা। যারা করবে তাদেরকে বাধাগ্রস্থ করতে হবে। 

বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় ও মিরওয়ারিশপুর সিনিয়র মাদরাসায় আশ্রয় কেন্দ্রে ত্রান বিতনের সময় এইসব কথা বলেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহসিন আলম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status