|
১৪ বছর পর ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড জাল
নতুন সময় ডেস্ক
|
![]() ১৪ বছর পর ঢাকা মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড জাল ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।’ বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের একটি লিংকও শেয়ার করেছেন তিনি। সেই লিংক থেকে জানা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ড জাল। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্টের দিন বিকেল ৫টায় খোলা হবে গেট। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। ইতোমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। তবে জাল ব্যান্ড ছাড়া অন্য পারফর্মারদের নাম ঘোষণা করেনি আয়োজকেরা। এমনকি, এখনই এই বিষয়ে কথা বলতে চাইছে না তারা। আগামী কয়েক দিনের মধ্যেই কনসার্টের বিস্তারিত জানাবে বলে জানিয়েছে আয়োজকেরা। জানা গেছে, জাল ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ড। এর আগে ২০১০ সালে জালের সঙ্গে পারফর্ম করেছিল ব্যান্ড আর্টসেল, শূন্য ও বোহেমিয়ান। ২০০২ সালে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও গহর মমতাজ মিলে উদ্যোগ নেন একটি ব্যান্ড গঠন করার। জাল নামের সেই ব্যান্ডে পরের বছর যোগ দেন ওমর নাদিম ও সালমান অ্যালবার্ট। ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যা’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ব্যান্ডটি। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ব্যান্ড জাল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
