|
ম্যাচসেরা মুশফিক, বন্যার্তদের সহায়তায় দেবেন প্রাইজমানি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ম্যাচসেরা মুশফিক, বন্যার্তদের সহায়তায় দেবেন প্রাইজমানি মুশফিক বলেছেন, এটা তাঁর সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি। এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি, বিশেষ করে এ সিরিজের জন্য তাঁরা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান, সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন। শেষ বেলায় ১২ ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান। এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট—ব্যাটিংয়ের পর বোলিংয়েও। সাদমানের লড়াকু ৯৩ রানের পর মুশফিকের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় ৫৬৫ রানের বড় সংগ্রহ। এরপর সাকিব ও মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪৬ রানেই। তাতে বাংলাদেশে সামনে আসে ৩০ রানের লক্ষ্যের আনুষ্ঠানিকতা। যেটি বাংলাদেশ পেরিয়ে গেল কোনো উইকেট না হারিয়েই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
