ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রাজস্ব আদায়ে ন্যূনতম ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 August, 2024, 12:21 PM

রাজস্ব আদায়ে ন্যূনতম ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায়ে ন্যূনতম ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সেইসঙ্গে রাজস্ব আদায়ে আইনকানুনের ন্যূনতম ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা জানান এনবিআরের নতুন চেয়ারম্যান।
 
এছাড়া গরিব মানুষের ওপর থেকে ট্যাক্সের বোঝা কমিয়ে আর্থিকভাবে সক্ষম নাগরিকদের কাছ থেকে ট্যাক্স আদায়ে জোর দেয়া হবে বলেও জানান আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, অহেতুক টেবিল ভারি করব না। দিনের কাজ দিনেই শেষ করব। আইনকানুন মেনে সবাইকে রাজস্ব আদায় করতে হবে। এর ন্যূনতম ব্যত্যয় হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আবদুর রহমান খান আরও বলেন, পলিসিগত সমস্যার কারণে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাঙ্ক্ষিত বিনিয়োগ পাওয়া যায়নি। এখানে পরিবর্তন আনতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status